1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নৈতিক শিক্ষায়ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মইনুদ্দিন আহমাদের - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নৈতিক শিক্ষায়ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মইনুদ্দিন আহমাদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমিরউদ্যোগে দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানামইনুদ্দিন আহমাদ নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “নতুন প্রজন্মকেআলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিকতা ও আদর্শহীনজাতি কখনোই একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরসবাইকে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালোথাকবো।”তিনি মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় মাদরাসায় শিক্ষার্থী সংখ্যাকম ছিল, কিন্তু বর্তমানে সমাজে মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। তিনি তুরস্ক ও মিশরেরবিভিন্ন রাষ্ট্রনেতা ও মন্ত্রীদের উদাহরণ টেনে বলেন, তারা নিজেদের সন্তানদের সঙ্গে কোরআনতেলাওয়াত করতেন ও শোনাতেন।অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন, মাদরাসায় পড়লেকেউ ঠকে না। বরং একজন হাফেজ কোরআন তার ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাওয়ারসুপারিশ করবে। মাদরাসার ছাত্ররাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারক ওব্যারিস্টার হিসেবে দেশ ও জাতির সেবা করবে।”তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বনিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।হিফজুল কোরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিভি ও বাংলাদেশ বেতারেরনিয়মিত আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি বলেন, “কোরআনের প্রথম হাফেজআল্লাহ নিজে, দ্বিতীয় হাফেজ হযরত জিবরাইল (আ.) এবং তৃতীয় হাফেজ হযরত মুহাম্মদ (সা.)।কোরআন ব্যতীত পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষিত নয়।”তিনি কোরআনের আলোকে ইহকাল ও পরকালের সফলতা নিয়ে গুরুত্বপ‚র্ণ আলোচনাকরেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকারমশিউর রহমান। তার পরিবেশিত ইসলামী নাশিদে পুরো অডিটোরিয়াম ধর্মীয় আবহে মুখরিতহয়ে ওঠে।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুন-ন‚রাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষহাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপকমুফতি আবদুল হালিম।অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবকদেরপক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান।এছাড়াও বক্তব্য রাখেন হিফজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদআবু সুফিয়ান, আদর্শ স্কুলের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুলহোসাইন, নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর প‚র্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, এবংতানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন।অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ও সভাপতির হাতে হিফয সমাপনকারীশিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পরে মাওলানা মামুনুর রশীদ সমাপনী ছাত্রদেরসবক (শেষ পাঠ) প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি