1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
লাগেজের ভেতর থেকে অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

লাগেজের ভেতর থেকে অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজবন্দি এক যুবকের অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকটির বয়স ধারণা করা হচ্ছে আনুমানিক ৪০ বছর। তবে এখনও শনাক্ত হয়নি উদ্ধারকৃত লাশটির পরিচয়।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে আলমাছ আলীর মাছের প্রজেক্টের এক কোণায় পড়ে থাকা লাগেজবন্দি লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার প্রজেক্ট দেখতে এসে এক কোণায় পড়ে থাকা লাগেজটি দেখতে পান। লাগেজ থেকে পচা দুর্গন্ধ বের হলে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করে লাগেজবন্দি লাশটি। পুলিশ লাগেজ খুলে দেখে লাশটির গায়ে ছিল কালো ফুলহাতা শার্ট ও নিম্নাঙ্গ ছিল উলঙ্গ।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই লাগেজের ভেতর থাকা অর্ধ উলঙ্গ মরদেহটি উদ্ধার করা হয়। সকালে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় মরদেহটি। তবে মরদেহটি পঁচে ফুলে যাওয়ায় পরিচয় শনাক্ত হয়নি এখনও। তবে চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি