1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মদনপুরে বিএনপি নেতা মনার অবৈধ চুন কারখানায় তিতাসের অভিযান - Ajker Deshkantho
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মদনপুরে বিএনপি নেতা মনার অবৈধ চুন কারখানায় তিতাসের অভিযান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবাহ তামিম এর নেতৃত্বে ও বন্দর তিতাস জোনের ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁনের তত্ত্বাবধানে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও বন্দর থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় বিএনপি নেতা মনার ১টি অবৈধ চুন কারখানা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ভাটা গুরিয়ে দিয়েছে। যানা এই কথিত বিএনপি নেতা মনা এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন যাবত অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে। অবৈধ চুন কারখানা গড়ে তুলেছেন। প্রশাসনকে তোয়াক্কা না করে স্থানীয় ধামগড় পুলিশ ফাঁড়িকে ম্যানেজ করে  তিনি এই অবৈধ চুন কারখানা চালিয়ে আসছেন। এর আগেও এই চুন কারখানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও ফের আবারো এই কথিত বিএনপি নেতা মনা তিনি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা গড়ে কোটি টাকা কামিয়েছেন।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- সহঃ প্রকৌশলী নজরুল ইসলাম, সহঃ প্রকৌশলী মোরসালিন সহ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি