1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে বিপুল পরিমান মাদকসহ ৪ কারবারি গ্রেফতার - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বন্দরে বিপুল পরিমান মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে| মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা ও মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়|

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মো. রাজীব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালান| সেখানে শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনের পাকা রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়| এ সময় তাদের তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়|

গ্রেফতারকৃতরা হলো-দক্ষিণ লক্ষণখোলা এলাকার বাসিন্দা মো. শাহাদাত হোসেন সুমন (২৫), নবীগঞ্জ (নুরবাগ) এলাকার বাসিন্দা সোহেল ওরফে জাকির ওরফে গাজী (৪৫),

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্য একটি অভিযানে এসআই (নিঃ) মামুন ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর কবরস্থান সংলগ্ন ‘ফুলহর কাওসার ফার্মেসি’র সামনের রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করেন| এ সময় তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়|

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় হলেও বর্তমানে বন্দরের ফুলহর এলাকায় বসবাস রাকিব হাসান (২২), বন্দরের ফুলহর এলাকার বাসিন্দা রানা (১৭) |

পৃথক এই দুই অভিযানের বিষয়ে বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি