1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে ২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

বন্দরে ২৫ দিনে শতাধিক অপরাধী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চলতি জুলাই মাসে গত ২৫ দিনে বিভিন্ন মামলার আসামি সহ প্রায়  শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতদের মধ্যে খুনি, ধর্ষক, ডাকাত, চোর, ছিনতাইকারী, প্রতারক চাঁদাবাজ ও  মাদক কারবারি  রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, শ্বাশুড়িকে নির্যাতনে পূত্রবধূ মীম গ্রেপ্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলাকারী নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি আরাফাত, ডাকাতির লুণ্ঠিত মালামা সহ ডাকাত দল, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জুবায়ের হত্যাকান্ডের প্রধান আসামি   কিশোর গ্যাং লিডর সজিব।  এছাড়াও ২৫ দিনে ইয়াবা, গাঁজা, (ফেনসিডিল পরিবর্তে)  স্কাফ সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

সূত্র মতে, গত ২৫ জুলাই দুপুরে চুনাভূরা ক্লাব সংলগ্ন থেকে মাদক কারবারি রাসেল (৪০)। ২৪ জুলাই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা কারবারি শফিকুল ইসলাম রাতুল (৩১)ও একই রাতে কলাগাছিয়া ইউপির জিওধারা চৌরাস্তা থেকে হাবিব (২০) ও রিহাদ (২১) নামে দুই ছিনতাইকারী।
২৩ জুলাই রাতে নবীগঞ্জ  এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)।
২২ জুলাই গ্রেপ্তার করা হয়েছে মাদক সহ তিন মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে ১৩ আসামি । ২১ জুলাই   নিউজিল্যান্ড প্রবাসী বাড়িতে চুরির ঘটনায় চোর ভাঙ্গারী ব্যবসায়ী ওয়ার্ড  শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক  বাবুল গাজী সহ ৭ আসামিকে আদালতে সোপর্দ করে।
২০ জুলাই কিশোর বলৎকার মামলার আসামি   নূর ইসলাম (৪৮) সহ গাঁজা সহ তিন মাদক কারবারি।
১৮ জুলাই বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে চুরির ঘটনায় চোর জাহিদ (১৮)  ও মাদক কারবারি হান্নান (৩৫)। ১৫  জুলাই  উত্তর লক্ষণখোলা এলাকায় পরিত্যক্ত কটন মিলে  যন্ত্রাংশ চুরির  ঘটনায়  রাকিব(২৩) ও  রাহাত(২০) নামে দুই চোর। ১৩ জুলাই,   আন্দিরপাড়ে অটো  গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায়  সিদ্ধিরগঞ্জ মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে  আন্তঃ জেলা ডাকাত সদস্য মফিজুল ইসলাম (৩২) ও শাকিল (২৮) এবং ছনখোলা এলকা থেকে  তৌহিদুল (৪৩)  নামে এক চোর। ১২ জুলাই,  তিন মাদক কারবারি ও  চোর- ছিনতাইকারী সহ ৭ জনকে গ্রেপ্তার করে । তারা  হলেন মাদক কারবারি  নাসির হোসেন সানি (৩৬),  রতন (২৩) ও শাওন (২৬)। চোর  জুয়েল (৩৫),  ইমন (২৮) ওয়াজেদ (৩৭) ও ছিনতাইকারী  তাজুল ইসলাম (৪০)।
১১ জুলাই বন্দরের বাজুবাগ এলাকায় শ্বাশুড়িকে নির্যাতন মামলায় পূত্রবধূ  মারুফা আক্তার মীম (২৬), তার বাবা   সেকান্দার মিয়া (৫৫) ও ভাই  ইয়াসিন (২০)কে গ্রেপ্তার  করেছে। ১০ জুলাই,   ছিনতাইকারি চক্রের   ছুরিকাঘাতে আলোচিত  হোসিয়ারি শ্রমিক জোবায়ের  (১৮) হত্যাকাণ্ডের প্রধান আসামি সজিব ওরফে নাক্কি সজিব (২২)কে   যাত্রাবাড়ী  প্রিন্স রেস্তোরাঁ থেকে  তাকে গ্রেপ্তার করা হয়।  এছাড়াও দুই মাদক কারবারি সহ বিভিন্ন  অপরাধের  আরো আসামিকে গ্রেপ্তার করা হয়।
৯ জুলাই সিদ্ধিরগঞ্জের মিজমিজি  কান্দাপাড়া এলাকা থেকে নূর নবী (৩৮) ও  আঙ্গুর মিয়া (৫০) নামে দুই ডাকাত।  একই রাতে  ওয়ারেন্টভূক্ত  দুই পলাতক আসামী রিফাত (২২) ও  পারুল বেগম (৪২)। দ্বিতীয় শ্রেণীর ছাত্র (৭)কে বলাৎকারের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতার  ছেলে  তাসকিন কিবরিয়া (১৬)।
৮ জুলাই   সিএসডি জামে মসজিদে  চুরি ঘটনায়   ভাঙ্গারী ব্যবসায়ী ওব তিন চোর ও দুই মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে ১১ আসামি।
৭ জুলাই  বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ পলাতক আসামি  সহ  ৭ জন।
৬ জুলাই অটোরিকশা চালক মাসুদ রানা হত্যাকান্ডের ঘটনায় জড়িত  জুম্মান(২৭),  পারভেজ (২১)  আল আমিন (৩৫) ও রফিকুল ইসলাম (২২)।
৫ জুলাই হানিট্র্যাপ চক্রের গ্রেপ্তারকৃত ৭ সদস্য    মো.  কাউসার (২০), রবিন (২২), শান্ত (২৩),  গোলাম রাব্বী (৩০),  আরিফ(২৮), রনি কাজী(২২) ও সাকিব(২৫)।
৩রা জুলাই ভূয়া নিয়োগপত্রে সাড়ে ২০ টাকা প্রতারণা  ঘটনায় প্রতারক মো. সিফাত ওরফে  জিয়াউল হাসান সহ  ওসমান (৩৫),   কাজল (২৬) ও  শাহীন (৪০)।
২রা জুলাই  গ্রেপ্তারকৃত  চোর ও ছিনতাইকারি চক্রের  ৭ সদস্য হলেন, জলিল (৩৫)  মহসিন (৪২),  জসিম (৩২), সিফাত(৩১) রিয়াদ (৩২)  শাহাজালাল (৪২) ও সোহেল রানা (৩৩)।
পহেলা জুলাই  বন্দরের  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারী সন্দেহে  গ্রেপ্তারকৃতরা  রাসেল (২১), সোহাগ (২০) ইমন (২০),  ফারুক (২২), সুমন (২১),  সিফাত (১৯),  শুভ (২১), সুমন (২০),  সোহেল হোসেন (৩৪) , অভি মন্ডল (২১)   মৃদুল (১৯),  হৃদয় (৩৫)।  
এছাড়াও  গত ২৫ দিনে ইয়াবা, গাঁজা, (ফেনসিডিল পরিবর্তে)  স্কাফ সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং  পুলিশের ধারাবাহিক তৎপরতা, টহল জোরদারে  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় কিছুটা  স্বস্তি পেয়েছে ব্যাবসায়ী সহ নানা পেশার মানুষ।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি  মো. জালাল উদ্দিন বলেন,  গত জুন মাসের চেয়েও জুলাই মাসে  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। গত ২০/২৫ দিনে হত্যা মামলার আসামি, সংঘবদ্ধ ডাকাত দল , চোর,  ছিনতাইকারী, মাদক সহ মাদক কারবারি  ও ওয়ারেন্টে পলাতক আসামি  সহ প্রায় শতাধিক  অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি