1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
টোল বন্ধ করার ঘোষণা দিয়ে প্রশংসিত আজাদ - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

টোল বন্ধ করার ঘোষণা দিয়ে প্রশংসিত আজাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের বিভিন্ন উপজেলার মতোআড়াইহাজার উপজেলার বাজার, ঘাট, নৌপথ ও সিএনজি স্ট্যান্ডগুলো ইজারার আওতায় আনাহয়েছে। এ সিদ্ধান্তের পর উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা ও সিএনজির যাতায়াত ভাড়াবেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়ে। এইপরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপিরপ্রার্থী নজরুল ইসলাম আজাদ ও তাঁর পরিবার।আজাদের নির্দেশনায় তাঁর পরিবারের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন বাজার,ঘাট ও সিএনজি স্ট্যান্ডের টোল ও ফি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভাড়া বৃদ্ধি নাপেয়ে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এতে গোটা উপজেলায়প্রশংসার ভাসছেন নজরুল ইসলাম আজাদ।স্থানীয়রা জানান, ইজারা কার্যক্রমটি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সিদ্ধান্তনয়, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নজরুল ইসলাম আজাদও তাঁর পরিবার মানবিক বিবেচনায় এই উদ্যোগ গ্রহণ করেন।আড়াইহাজারের বাসিন্দাদের মতে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এ উদ্যোগপ্রশংসনীয়। তারা বলেন, এতে করে শ্রমজীবী মানুষ ও যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। এউদ্যোগের জন্য আড়াইহাজারবাসী জননেতা নজরুল ইসলাম আজাদ ও তাঁর পরিবারের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি