1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক বøকেড কর্মস‚চি পালন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্প‚র্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
ওসমান হাদীর হত্যার বিচার দাবীতে আসা আলমগীর হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো ম‚ল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত হয়নি। তারা দ্রæত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মস‚চির হুঁশিয়ারি দেন।
আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, “আমরা কোনো রাজনৈতিক কর্মস‚চি করতে চাই না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।
এদিকে অবরোধের কারণে সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার দাবিতে ছাত্র জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি। বিক্ষোভকারীদের সাথে কথা বলছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি