1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পানিবন্দী মানুষের পাশে সজিব - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

পানিবন্দী মানুষের পাশে সজিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এবং তাদের খোঁজখবর নিতে সরেজমিন উপস্থিত হয়েছেন খায়রুল ইসলাম সজিব।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় পানিবন্দী এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হওয়ায় তাদের পাশে দাঁড়াতে এই পরিদর্শন করেন।

পানিনিবন্দী এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হওয়ায় তাদের পাশে দাঁড়াতে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এলাকা পরিদর্শনের সময় তিনি পানিবন্দী প্রায় ৫০টি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন।

এ সময় এলাকার মানুষের দুর্দশা দেখে আবেগঘন কণ্ঠে খায়রুল ইসলাম সজিব বলেন, আপনাদের এই কষ্ট দেখে আমার বুক ফেটে কান্না আসছে। আপনারা কষ্ট পেলে আমার নিজেরও ঘুমানোর কোনো অধিকার নেই। আপনাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ আর সহ্য করা যায় না। আমি আপনাদের সন্তান ও ভাই হিসেবে কথা দিচ্ছি, অতি দ্রুত আপনাদের এই জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে যা যা করণীয়, আমি তার সবটাই করব। আপনাদের চোখের পানি মোছাতেই আমাদের রাজনীতি।

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের দীর্ঘদিনের এই জলাবদ্ধতার কষ্ট খুব শীঘ্রই দূর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মিন্টু, সোলমান ও কাউসারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি