1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জের হাউজিংয়ে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বুধবার (২৯ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা কিন্ডার গার্টেন (ডিকেজি) এসোসিয়েশন থেকে ৬টি টেলেন্টপুলসহ ৩৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন রবিন। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি জি এইচ ফারুক, মহাসচিব মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: সায়েম হোসেন, ডিকেজ’র আঞ্চলিক প্রতিনিধি আরিফ হোসেন ঢালী, ডিকেজি’র কার্যকরী সদস্য মো: আল মামুন, হাজী আব্দুল জাব্বার ইসলামিক মডেল হাইস্কুলের পরিচালক মো: বিল্লাল হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান খান লিটন।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের কখনো অন্যের সন্তানের সাথে তুলনা করবেন না। সবার জ্ঞান বুদ্ধি এক রকম হয় না। গড গিফটেড বলে একটা কথা আছে। তাই সবার মধ্যে এক রকম প্রতিভা থাকে না। সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে। মনে রাখতে হবে শুধু লেখাপড়া আর সাটিফিকেট জীবনে সব কিছু নয়, ভালো মানুষ হওয়াটা প্রকৃত শিক্ষা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ম্যাগজিন ও অনুদান তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি