1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে টোকিও জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের শুভ উদ্বোধন - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

রূপগঞ্জে টোকিও জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ;মেহেদী হাসান ফরহাদ জাঁকজমকপূর্ণ আয়োজনে টোকিও জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় রূপসী এলাকায় হাজী জুলহাস শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন সাংবাদিক মোঃ শাহজাদা শাহাদাত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলহাস মার্কেটের মালিক শরিফুল ইসলাম ভূঁইয়া এবং সমাজসেবক ইয়াছিন মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা শাহাপরান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক হোসেন, আমিনুল সিকদার, সাহিদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষানুরাগীরা, শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা বলেন, জাপানি ভাষা শিক্ষা বর্তমান সময়ে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টোকিও জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলের মাধ্যমে এ রূপগঞ্জের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে জাপানিজ বই বিতরণ করা হয়।সব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি