1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পাঁচ আগষ্ট সকালেও তাদের হামলায় যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায় : টিপু - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

পাঁচ আগষ্ট সকালেও তাদের হামলায় যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যায় : টিপু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমরা নারায়ণগঞ্জের গডফাদার ও গডমাদারের বিচার চাই। তাদের বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না।

নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, হাসিনা যেভাবে তার বাহিনী দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। তেমনি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমান, গডমাদার আইভী তাদের পেটোয়া বাহিনী দিয়ে রাইফেল ক্লাব থেকে অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর ঝাপিয়ে পড়ে মানুষ হত্যা করেছে। পাঁচ আগষ্ট সকালেও তারা হামলা চালায়। সেদিন আমাদের যুবদল কর্মী স্বজন হামলার শিকার হয় এবং পরের দিন মারা যায়।

তিনি বলেন, ১৯ জুলাই সাধারণ মানুষ বিস্মিত হয়েছে। একজন জনপ্রতিনিধি হয়েও কীভাবে শামীম ওসমান অস্ত্র নিয়ে শহরে গুলিবর্ষণ করে। নারায়ণগঞ্জে সেদিন রিয়া গোপসহ অনেকেই নিহত হয়। আমরা শহীদদের খোঁজ খবর নিচ্ছি। নিয়মিত তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি।

তিনি বলেন, পাঁচ আগষ্ট হাসিনার পতন না হলে হয়ত প্রশাসন আমাকে আন্দোলনের হত্যা মামলা আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি