1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে নানা অপরাধে তিনটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

রূপগঞ্জে নানা অপরাধে তিনটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পন্যের বিএসটিআইয়ের গুনগত মান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ব্যতীত পন্য উৎপাদন বিক্রি সহ নানা অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি উৎপাদনকারী কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । রোববার ( ২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী,তারাব ও ভূলতা এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন তারা ।

এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় অভিযান পরিচালনা করে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
কারখানাগুলো পন্যের বিএসটিআইয়ের গুনগত মান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ব্যতীত পন্য উৎপাদন বিক্রি সহ নানা অপরাধ রয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি