1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে শিক্ষাখাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নে কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়েছে। এ খাতের জন্য বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশকে উন্নত করতে হলে শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সরকারের শিক্ষাবান্ধব উদ্যোগের সুফল পায়, সে জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি