1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ - Ajker Deshkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। এ কাউন্সিলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রশক্তির চার নেতাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‎কেন্দ্রীয় কাউন্সিলে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান, জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম এবং মহানগরের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম।

‎দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলের আয়োজন করা হচ্ছে। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নির্বাচিত কাউন্সিলররা অংশ নেবেন।

‎নারায়ণগঞ্জ থেকে চার নেতার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। কাউন্সিলে তারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রশক্তির প্রতিনিধিত্ব করবেন।

‎আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই কাউন্সিলের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংগঠনের নেতাকর্মীরা।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি