1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পুকুরে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রীর মৃত্যু - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

পুকুরে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া (১২) ও টুম্পা (৮) নামে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে। সে পরিবারের সঙ্গে সোনাবো এলাকার মমিনের ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় লিটল কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
অন্যদিকে টুম্পা একই থানার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও পরিবারের সঙ্গে সোনাবো এলাকায় আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকত ও একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের মা-বাবা গার্মেন্টস শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। এক পর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি