1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
এনসিপিতে যোগ দিয়েছে বিএনপির অর্ধশত সমর্থক - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

এনসিপিতে যোগ দিয়েছে বিএনপির অর্ধশত সমর্থক

রূপগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের প্রায় অর্ধশত সমর্থক ও নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তারা এনসিপিতে যোগ দেন। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউসুফ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা এনসিপির আহবায়ক যুবাইর আহমেদ বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। যেখানে থাকবে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা। আমরা কোনো বিদেশি আধিপত্য নয়, একটি স্বাধীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করছি। এনসিপি সব ভিন্নমতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে একটি গণমানুষের রাষ্ট্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠান শেষে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয় এবং নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি