1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

দুই মামলায় সাবেক মেয়র আইভীর জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেনমোতাহার হোসেন সাজু। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন

সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি মামলার একটিতে ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনকে ঘিরে দায়ের করা তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন।

পরবর্তীতে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হলে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল করলে ৫ মার্চ চেম্বার আদালত সেই জামিনও স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে মোট ১০ মামলায় জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইভী। গত ২৬ এপ্রিল প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি শেষে আগামী ৩ মে আদেশ দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি