1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত - Ajker Deshkantho
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পূর্বাচলের প্লটে ২৫ ঘোড়া জবাই, জীবিত ১২ ঘোড়া ও বিপুল পরিমাণ হাড় উদ্ধার রেলওয়ে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় প্রধান আসামি রাকিব গ্রেফতার রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন,কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ রূপগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ বন্দরে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যারা পাটকল করতে চান তাদের স্বাগত জানাই: পাট প্রতিমন্ত্রী সনাতন ধর্মালম্বীদের দুই দিন ব্যাপী স্নানোৎসব শুরু জিমখানায় রাব্বির বাড়িতে অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৫ রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র মাহেরমজান উপলক্ষে আয়োজিত ইফতারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর-বন্দর আসনের সংসদ সদস্য আবুল কালামের উপস্থিত থাকার কথা ছিল।সংসদ অধিবেশনে যোগ দেওয়ার কারণে তিনি উপস্থিত থাকতে পারেনি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার, সহকারী পুলিশ সুপার মো.ফুজায়েল কবির,থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন,নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ,গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারিকুল সুজন,ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, নৌবাহিনী ডকইয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, থানা বিএনপির সাবেক আহবায়ক নুর মোহাম্মদ পনেছ,বিএমএসএফ’র বন্দর শাখার সভাপতি এসএম শাহীন প্রমুখ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য হাজী মো নাসির উদ্দীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সরদার মো আলীম, মো.কবির হোসেন,সাবেক সভাপতি শহীদুজ্জামান ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহজামাল,তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি আমির হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক জিএম সুমন, সিনিয়র সদস্য জিএম মজনু, কাজী সাঈদ, মামুনুর রহমান,মো.মুন্না সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

বন্দরের আর্থ সামাজিক উন্নয়নে সকল শ্রেনী পেশার মানুষের জন্য একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বন্দর প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।ইফতার পূর্ব সময়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি