1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কচুয়ায় ছোট ভায়ের হামলায় বড় ভাই আহত! - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কচুয়ায় ছোট ভায়ের হামলায় বড় ভাই আহত!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মুহাম্মমদ মনিরুজ্জামান।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মুসুল্লি বাড়িতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে এক নির্মম ও হৃদয়বিদারক ঘটনা। আপন ছোট দুই ভাই—সাখাওয়াত ও শাহাদাত—পরিকল্পিতভাবে বড় ভাই, ভাবি ও তাদের সন্তানদের ওপর চালিয়েছে ভয়াবহ হামলা। হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে চালানো এই হামলায় রক্তাক্ত হন পরিবারের চারজন সদস্য।

ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল ২০২৫, দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে। পারিবারিক এক পুরনো বিরোধের সূত্র ধরে সেদিন ঘরের সামনে বড় ভাইকে লক্ষ্য করে আঘাত হানে সাখাওয়াত ও শাহাদাত। প্রথমে মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়, এরপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তার পাঁজর ও হাত ভেঙে দেয়। বড় ভাই তখন মাটিতে লুটিয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান।

পরক্ষণেই তারা ভাবিকে আক্রমণ করে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় তিনবার কোপ দেয়, ভেঙে ফেলে একটি আঙুল, ছিঁড়ে ফেলে তার কাপড় এবং শরীরে একাধিক স্থানে জখম করে।

এই ভয়াবহ হামলার সময় পাশে থাকা বড় ভাইয়ের ছেলে ও মেয়ে—ভাতিজা ও ভাতিজিও হামলার শিকার হয়। তাদেরকেও মারধর করে আহত করা হয়। বর্তমানে তারাও হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। আহত চারজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল ঠাণ্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি