1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

নারায়ণগঞ্জে ফুটবল স্টেডিয়াম চাইলেন শিল্পপতি রাকিব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশিষ্ট শিল্পপতি ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ফুটবল খেলা অবহেলিত হয়েছে। রেজা রিপন ভাই ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন তার পাশে দাঁড়িয়েছি ফুটবলার ভাইদের জাগানো ও উজ্জীবিত করার জন্য। 

শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকে ফাইনাল খেলা হচ্ছে। মানুষকে কতটুকু আনন্দ দিতে পেরেছি তা জানিনা। কিন্তু আমরা আমাদের মন্ত্রীকে বলবো, আমাদের নারায়ণগঞ্জে ফুটবল খেলার জন্য যেন একটা স্টেডিয়াম করে দেওয়া হয়। আমাদের যুবক ও ছাত্র ভাইরা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, সেজন্য খেলোয়ারদের আর্থিক সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি