1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনারপ্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়াএলাকায় এ কর্মস‚চি পালিত হয়।বিক্ষোভে অংশ নিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে মহাসড়কেরপাশে অবস্থান নেন। পরে তারা সংগঠনের কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে একটি মিছিল বেরকরেন। মিছিলটি ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায়মহাসড়কের পাশে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন। তিনিবলেন, জুলাই–আগস্টের আন্দোলনে যারা সক্রিয় ভ‚মিকা রেখেছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করারাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।তিনি আরও বলেন, ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারকরা হয়নি। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতিদেখা যাচ্ছে না, যা উদ্বেগজনক।আকরাম হোসেন তার বক্তব্যে বলেন, যারা এ ধরনের সহিংস ঘটনার সঙ্গে জড়িত,তাদের দ্রæত আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে। আমরাএই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করছি।বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাÐে যুক্তব্যক্তিদের ওপর সহিংসতার ঘটনা বাড়ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এ ধরনেরঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভ‚মিকাপালনের আহ্বান জানান তারা।সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলামসিফাত, প্রচার সম্পাদক ইমরান হাসান তুহিন, অর্থ সম্পাদক ওমর ফারুক, সোনারগাঁও থানাছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, জেলা অফিস সম্পাদক বেলাল হোসেন, রূপগঞ্জ থানাদায়িত্বশীল তানভীর, ফায়জুল্লাহ আল মাসুম, আড়াইহাজার উপজেলার মিরাজ মাহমুদসহ সংগঠনেরবিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশ থেকে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদেরদ্রæত শনাক্ত ও গ্রেপ্তার এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরদাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি