1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ঢাকায় ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি - Ajker Deshkantho
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

টানা তাপপ্রবাহের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহের মধ্যে এ বৃষ্টি ভিজিয়ে দিয়েছে রাজধানীর রাজপথ, স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে জনজীবনে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে ঢাকার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়া। সন্ধ্যা ৭টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো পথচারীরা। তবে, বৃষ্টিতে অনেকে যেমন বিপাকে পড়েন, তেমনি অনেকে স্বস্তি প্রকাশ করেন।এর আগে বিকেলে শনিবার রাত ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি