1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বাউল গান বন্ধের দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বাউল গান বন্ধের দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে কড়ইতলায় বাউল গান, ওরশ ও মেলা বন্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে বিশনন্দী ইউনিয়নের তৌহিদি জনতার ব্যানারে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ডিসি ও এসপি বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে তারা দাবী করেন, বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে ওরশের নামে গান-বাজনা, মদ, ইয়াবা, জুয়ার আসর ও নারী নিয়ে দেহ ব্যাবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। এর ফলে এলাকার স্থানীয় যুবকেরা মাদক ও নারীদের প্রতি ধাবিত হচ্ছে। এছাড়াও এই আসরের পাড়েই একটি পুরনো কবরস্থান, একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এধরণের গান বাজনা ও অপকর্মের ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এসময় ওরশের নামে এ ধরণের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ, প্রশাসনকে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জানান, এরকম কোন মেলার অনুমোদন নেই।

এর আগে তৌহিদি জনতা মেলা বন্ধের দাবিতে একাধিকবার মিছিল ও মানববন্ধন করে। এই নিয়ে এলাকার চরম উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি