1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ওমরা পালন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে জাকির খান - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ওমরা পালন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে জাকির খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
পবিত্র ওমরা পালন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সৌদি আরব থেকে তিনি ফ্লাইটে রওনা দিয়েছেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় তিনি দেশে এসে পৌঁছবেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে জাকির খান বলেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ্যতার জন্য পবিত্র কাবা ঘরে গিয়ে দোয়া করেছি। নেত্রীর অসুস্থ্যতার কথা শুনে হজের কার্যক্রম সম্পন্ন করে সফরকে সংক্ষিপ্ত করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার নেত্রীর জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থ্যতা দান করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে পৌঁছনোর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে শুক্রবার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হবে। 
এর আগে, গত শনিবার (২২ নভেম্বর) বিমান বাংলাদেশ এ্যায়ারলাইন্স এর একটি বিমানে করে সৌদি আবরের উদ্দেশ্যে জাকির খান রওনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি