1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার - Ajker Deshkantho
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ফতুল্লার কাঠেরপুল-শিবু মার্কেট এলাকায় ‘ত্রাস’ হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা বাপ্পি ওরফে ‘হোটেল বাপ্পি’কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

‎ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

‎এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও বাপ্পি প্রকাশ্যেই কাঠেরপুল এলাকায় অবস্থান করছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি