1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ধর্মীয় স্থানে হামলার ছক কষছে পাকিস্তান! অভিযোগ ভারতের - Ajker Deshkantho
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

ধর্মীয় স্থানে হামলার ছক কষছে পাকিস্তান! অভিযোগ ভারতের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

ধর্মীয় স্থানে হামলার ছক কষছে পাকিস্তান- অভিযোগ ভারতের

দিল্লির সাউথ ব্লকের অভিযোগ, ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে বেছে বেছে হামলার নিশানা করার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার (৯ মে) ইসলামাবাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারত-পাকিস্থানের মধ্যে সংঘাত পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের দিকে এ তীর ছুড়েন। এ সময় সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বিক্রম মিশ্রি আরও অভিযোগ করেন, ‘মন্দির-গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত।

পাকিস্তান মিথ্যাচার করছে দাবি করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পাকিস্তান দাবি করেছে কোনও ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল আমি পুঞ্চে গুরুদ্বারে হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে এবং বলছে ভারতের সশস্ত্রবাহিনী ও ভারতীয় বিমানবাহিনী অমৃতসরকে নিশানা করেছে। এটা পাকিস্তানের আগ্রাসনের দায়িত্ব নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান। তবে ওদের এই উদ্দেশ্য সফল হবে না।’

ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে যাত্রীবাহী বিমান পাকিস্তানের ঢাল, এমন অভিযোগও তুলেন বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি