1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্যানিটারি মিস্ত্রির - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

৩০০ ফিটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্যানিটারি মিস্ত্রির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রূপগঞ্জ উপজেলার প‚র্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহীন মিয়া (৪৫) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী আলামীন।
সোমবার (১৯ জানুয়ারি) ভোরে প‚র্বাচল ৩০০ ফিট সড়কের আলমপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বারচর এলাকার মফিজুর রহমানের ছেলে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, ভোরে শাহীন মিয়া ও তার বন্ধু আলামীন মোটরসাইকেলে করে প‚র্বাচল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। ভুলবশত তারা ৩০০ ফিট সড়কের একটি শাখা সড়কে প্রবেশ করেন। পরে শাখা সড়কের শেষ প্রান্তে আলমপুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলেই শাহীন মিয়ার মৃত্যু হয় এবং অপর আরোহী আলামীন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত আলামীনকে দ্রæত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি