1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মান্নানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুজাহিদ মল্লিক - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

মান্নানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন মুজাহিদ মল্লিক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন এ আসন থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকালে রাজধানীতে আল মুজাহিদ মল্লিকের বাসভবনে যান বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, তার পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া।
ওই সময় মান্নান ও আল মুজাহিদ মল্লিকের সঙ্গে কুশলাদি বিনিময় হয় এবং একে অপরের জন্য শুভ কামনা জানান। এ সময় দুজনের মাঝে সোহার্দ্যপ‚র্ণ আলোচনা হয় এবং নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন আল মুজাহিদ মল্লিক। একই সঙ্গে তিনি ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি