1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে বাসার সামনে ছিনতাইয়ের শিকার পরিবহনকর্মী - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বাসার সামনে ছিনতাইয়ের শিকার পরিবহনকর্মী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বাসার সামনে এক পরিবহনকর্মীকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার ১ নম্বর রোডে নজরুল ইসলামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. সিরাজ (৩৮) পাইনাদী নতুন মহল্লা বাগানবাড়ি এলাকার বাসিন্দা। তিনি সেন্ট মার্টিন পরিবহনের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ঢাকার ফকিরাপুলে অবস্থিত কর্মস্থল থেকে দায়িত্ব পালন শেষে রাতের দিকে বাসায় ফিরছিলেন সিরাজ। বাসার প্রবেশমুখে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালিয়ে শরীরে আঘাত করে। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে থানা পুলিশের পক্ষ থেকে স্পেশাল-থ্রি নাইট ডিউটিতে নিয়োজিত এসআই মাসুম বিল্লাহকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি ওই সময় অন্য একটি ঘটনায় ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রাথমিক তদন্তের কাজে ব্যস্ত থাকায় ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারেননি বলে জানা গেছে।

এ ঘটনায় সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা পৌনে ১১টায়ও থানায় ভুক্তভোগীর পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানান সিদ্ধিরগঞ্জ থানা ডিউটি অফিসার উপ-পরিদর্শক জেসমিন আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি