1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দেশীয় পুষ্টিকর ফল মানুষের কাছে পরিচিত করতেই ফল মেলা: ডিসি - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দেশীয় পুষ্টিকর ফল মানুষের কাছে পরিচিত করতেই ফল মেলা: ডিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, “দেশীয় পুষ্টিকর ফলের প্রজাতি জনগণের কাছে তুলে ধরতেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে।”

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, দেশীয় ফলের বিভিন্ন প্রজাতিকে নাগরিকদের, বিশেষ করে শিশুদের কাছে পরিচিত করে তোলা এবং সেগুলোকে দৈনন্দিন খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জনস্বাস্থ্য ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, “এই ফলগুলো অত্যন্ত পুষ্টিগুণসম্পন্ন। নিয়মিত খাদ্যতালিকায় এগুলো অন্তর্ভুক্ত করলে মানুষের শারীরিক সক্ষমতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের সঙ্গে এসব ফলের পরিচিতি ঘটাতেই এ ফল মেলার আয়োজন করা হয়েছে।”

মেলায় প্রায় ৪০টি দেশীয় ফলের প্রজাতি প্রদর্শন করা হয়। পাশাপাশি এসব ফল থেকে স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রক্রিয়াজাত পণ্যও প্রদর্শন করা হয়। এছাড়া ফলগাছ সংরক্ষণ, অল্প জায়গায় অধিক উৎপাদনক্ষম উন্নত জাতের চারা তৈরি, কলম পদ্ধতি এবং আধুনিক ফল চাষ প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

রায়হান কবির বলেন, “এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে ফল চাষ ও সংরক্ষণে উৎসাহিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় তিন হাজার ছাদবাগান রয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং কংক্রিট ভবনে ছাদবাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফল ও সবজির উৎপাদনও বৃদ্ধি পাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি