1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রোববার রূপগঞ্জের কয়েক এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

রোববার রূপগঞ্জের কয়েক এলাকায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস।

শনিবার (২৭ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাস গ্যাসের বার্তায় জানানো হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এছাড়া সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ কিংবা সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তিতাস।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি