নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও গোগনগর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রয়াত দৌলত হোসেন মেম্বারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন-১০ মহররম) বাদ জুমা চর সৈয়দপুর নিউ সিটি মাতবর বাড়ি এলাকায় মরহুম দৌলত হোসেন মেম্বার স্মৃতি সংসদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত দৌলত হোসেন মেম্বারের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত দৌলত হোসেন মেম্বারের পরিবার সদস্য ও স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আলেম-ওলামারা।
উল্লেখ্য, দৌলত হোসেন মেম্বার ১৯৮৬ সালে নির্বাচিত হন। ওনার নির্বাচন তত্ত্বাবধায়ন কালে চর সৈয়দপুরে তিনি তিনটি রাস্তা নির্মাণ করেন। চর সৈয়দপুর সিএনজি পাম্প থেকে মদনগঞ্জ গুদারাঘাট পর্যন্ত মাটি-ভরাট করে সাবেক এমপি সিরাজ সাফল্য অর্জন করেছে। সম্রাট ট্রান্সপোর্ট এন্ড বর্তমানে জনতা ট্রান্সপোর্ট থেকে চর সৈয়দপুর বর্তমান গোরস্তান রোড নামে পরিচিত রাস্তা নির্মাণ করে দিয়েছিল ১৯৯৮ সালে। কাঠপট্টি তেলের পাম থেকে বর্তমান কামাল হোসেন মেম্বার তার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করে দিয়েছিল। শুধু তাই নয় নওশাদ আলী চেয়ারম্যানের নিজস্ব বাড়ির রাস্তার গেটও খুলে দিয়েছিল। ২০১১ সালে মোহাম্মদ দৌলত হোসেন মেম্বারের অসংখ্য অবদান রয়েছে।