1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় ও দায় দল নেবে না: রাজীব - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় ও দায় দল নেবে না: রাজীব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় বা দায় কোনো অবস্থাতেই দল নেবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়-এমন কর্মকাণ্ড থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে হবে।

শনিবার (২৭ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাশুকুল ইসলাম রাজীব বলেন, “তারেক রহমান কী চাচ্ছেন, সেটি দেশবাসী পর্যবেক্ষণ করছেন। তিনি মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করতে পেরেছেন। আপনাদের আচার-আচরণ, কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে ব্যবহারের ওপর ভিত্তি করেই সেই আস্থা ধরে রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কেউ চললে তিনি যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি দল হিসেবেও বিএনপি ক্ষতির মুখে পড়বে। কোনো অবস্থাতেই কোনো নেতা-কর্মীর ব্যক্তিগত অন্যায় বা দায় দল নেবে না।”

তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ। সেই স্বার্থে কেউ আঘাত করলে বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করলে, আর যদি এর সঙ্গে জাতীয়তাবাদী দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই আগে নিজের ঘর পরিচ্ছন্ন করতে হবে, পরে অন্যকে শাসন করতে হবে। নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই। ন্যায়-নীতির ভিত্তিতেই বিএনপির রাজনীতি করতে হবে।”

এর আগে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে মাশুকুল ইসলাম রাজীবকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুর রহমান মাসুদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলা উদ্দিন প্রধান, বিএনপি নেতা হারুন মাস্টার ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জয়নাল, সবুজ, নুর আলম, জোবায়ের ও নিমাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি