1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান টিপুর - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান টিপুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (২১ জুন) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শহরের রাজপথে থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে মাঠে থাকতে হবে।

টিপু আরও বলেন, ‘রাজপথ আমাদের, আমরাই রাজপথে থাকবো। ফ্যাসিস্টদের ও ওসমান গডফাদারদের নারায়ণগঞ্জের রাজপথে এবং বাংলাদেশের মাটিতে স্থান হবে না।’

এ সময় তিনি মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি