1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
‘চাঁদাবাজির’ অভিযোগে এমপি মান্নান পুত্র আটক - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

‘চাঁদাবাজির’ অভিযোগে এমপি মান্নান পুত্র আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার (২১ জুন) দুপুরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

আটক খায়রুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। রবিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খায়রুল ইসলাম সজীবকে বাসা থেকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘বিকাল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদের সহযোগিতা করেছেন। তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।’

তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। বিষয়টি নিয়ে আমরা এখনও বিস্তারিত কিছু জানাতে পারছি না। এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। সজীবকে তারা ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।’

সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়েছে।’

এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছিল

এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছিল

এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সরিয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের কার্যালয়ের সাইনবোর্ড টানানো হয়েছিল। গত বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলের সামনে অবস্থিত কার্যালয় নিয়ন্ত্রণে নেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের অনুসারীরা। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ হলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে ঘটনার দুই দিনের মাথায় আবার জেলা কার্যালয়ের সাইনবোর্ড ও ছবি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী মুন লাইট সিনেমা হলের সামনে ওই কার্যালয় থেকে ‘মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ-৩-এর সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়’ লেখা সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়। সেখানে আবার ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা শাখা’ লেখা সাইনবোর্ড টানানো হয়। পাশাপাশি কার্যালয়ের ভেতর থেকে খুলে ফেলা তিন সংসদ সদস্যের ছবিও পুনঃস্থাপন করা হয়েছে। শনিবার ভোরে সংসদ সদস্য আজহারুল ইসলামের থানা কার্যালয় লেখা সাইনবোর্ডটি খুলে জেলা বিএনপির কার্যালয় লেখা সাইনবোর্ডটি লাগিয়ে দেন তার অনুসারীরা।

স্থানীয় পুলিশ ও একাধিক শিল্পকারখানার সূত্র বলছে, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্পকারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন খাইরুল ইসলাম। চাহিদামতো টাকা না পেলে কারখানার পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া খাইরুলের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি