1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
অবৈধ অটো নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি পরিবহন মালিকদের - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

অবৈধ অটো নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি পরিবহন মালিকদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) রাজস্ব আয়ের জন্য প্রায় ২০ কোটি টাকা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মহানগর বৈধ মিশুক ও রিকশা মালিক সমিতির নেতারা। তবে লাইসেন্সবিহীন অটো, মিশুক ও রিকশা যাতে শহরের মূল সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তারা।

শনিবার (১৩ জুন) দুপুরে নগরীর নতুন চাষাঢ়ায় আরযান আহম্মেদের গ্যারেজ কমিটির উদ্যোগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. সুজন মাহমুদ বলেন, “রাজস্ব আয়ের জন্য আমরা ২০ কোটি টাকা দিতে প্রস্তুত। কিন্তু যারা লাইসেন্সপ্রাপ্ত নয়, তারা যেন শহরের মূল সড়কে প্রবেশ করতে না পারে। আমরা টাকা দিলাম, আর তারাও যদি একইভাবে চলাচল করে, তাহলে বৈধ মালিকদের অবমূল্যায়ন করা হবে। পাশাপাশি যানজট ও জনভোগান্তির দায়ও আমাদের ওপর বর্তাবে।”

তিনি আরও বলেন, “আমাদের মূল্যায়ন করতে হবে। অবৈধ অটো ও মিশুকের কারণে বৈধ পরিবহন মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনকে এ বিষয়ে কঠোর নজরদারি করতে হবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শানু বলেন, “২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নাসিকের রাজস্ব বকেয়া ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। ২০২৪ সালে ১৭ হাজার ৪৫৩টি যানবাহনের বিপরীতে প্রতিটির জন্য ৮ হাজার ৩৬৫ টাকা হারে প্রায় ১৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়। বকেয়াসহ মোট লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০ কোটি টাকা।”

তিনি জানান, নাসিকের তিন অঞ্চলে মোট ১৭ হাজার ৪৫৩টি মিশুক ও রিকশার মধ্যে শহর অঞ্চলে ১০ হাজার ৭৬৫টি, ভিআইপি ১১টি, সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৫ হাজার ৯৯৬টি এবং বন্দর অঞ্চলে ৭১১টি রয়েছে।

রফিকুল ইসলাম শানুর দাবি, তিন অঞ্চলে সর্বোচ্চ ৮ হাজার যানবাহন চলাচলের সুযোগ থাকলেও বর্তমানে ১ থেকে দেড় লাখ যানবাহন চলাচল করছে। এর জন্য নাসিকের অব্যবস্থাপনাই দায়ী। তিনি অভিযোগ করেন, বৈধভাবে নবায়ন ফি পরিশোধের পরও অনেক যানবাহন সড়কে চলাচলে বাধার মুখে পড়ছে। অন্যদিকে একটি চক্র নকল লাইসেন্স তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আওলাদ হোসেন, ফয়েজ আহমেদ, মো. আব্দুল বাতেন, সহ-সাধারণ সম্পাদক মো. ইউছুফ চৌধুরী, মো. নাছির আহম্মদ এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গির বেপারীসহ অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি