1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আগুল ফুলে কলাগাছ বনে গেছেন ছাত্রদল নেতা সাগর ! - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

আগুল ফুলে কলাগাছ বনে গেছেন ছাত্রদল নেতা সাগর !

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের প্রভাবশালী নেতাদের নাম ভাঙিয়ে আদমজী ইপিজেডের ঝুট ব্যবসাসহ সকল ধরণের এক্সোসরিজের ব্যবস্থা করে গেল দুই বছরে দুইশো কোটি টাকার মালিক বনে গেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। একই সঙ্গে এক সময়কার ইন্টারপুলের রেড ওয়ারেন্টভুক্ত আসামী সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সকল সেক্টর গেল ৫ আগস্ট সরকার পতনের পর নিয়ন্ত্রণে নেয় এই সাগর। পানি আক্তারসহ মতির পুরো সন্ত্রাসী বাহিনী এখন সাগরের নিয়ন্ত্রণে বলে জানা গেছে। মতির সাম্রাজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে পুরো আদমজী নিয়ন্ত্রকদের একজন সাগর।

অভিযোগ রয়েছে, সাগরের নিজস্ব এলাকা সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে যে কোনো ধরণের ভবন কিংবা স্থাপনা নির্মাণ করতে হলে মোটা অংকের চাঁদা দিতে হয় গলাকাটা কাসেমপুত্রকে। গলাকাটা কাসেশপুত্র একাই ইপিজেড নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকার মালিক বনে গেছেন। আর তাকে শেল্টার দিয়ে  আসছেন সাগর। তার এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ৫ আগস্টের পরে মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেয় কেন্দ্রীয় ছাত্রদল। তবে এখনো তিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পরিচয় দিয়ে আসছেন বিভিন্ন সময়। এছাড়া তার ফেসবুক আইডিতে তিনি সভাপতি পরিচয় বহাল রেখেছেন।

স্থানীয়দের সূত্রে আরো জানাগেছে, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ঝুট ব্যবসা এখন এই মাফিয়ার নিয়ন্ত্রণে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গেল ২৪ মাসে এই মাফিয়া দুইশত কোটি টাকার মালিক বনে গেছেন। আদমজী ইপিজেডের ঝুটের ব্যবসা আওয়ামী যুবলীগের সভাপতি ইন্টারপুলের রেড ওয়ারেন্টভুক্ত আসামী মতিউর রহমান মতির কাছ থেকে কৌশলে ছিনিয়ে নেয় সাগর। ওই সময়কার জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনের সঙ্গে দূরত্ব বাড়লে বিএনপির কেন্দ্রীয় এক নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদের নাম ভাঙ্গিয়ে তাদের শেল্টারে গিয়াসের বিরোধীতার পরেও মতির সাম্রাজ্য নিয়ন্ত্রণে নেয় সাগর।

ওই সময় সাগর ইপিজেড এলাকায় বলে বেড়াতো বিএনপির দুই কর্ণধারকে ম্যানেজ করেই ইপিজেড নিয়ন্ত্রণ করছে। ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচনে আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ার পর মান্নানের নাম ভাঙ্গিয়ে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠেছে সাগর। এখন নতুন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নাম ভাঙ্গিয়ে চলছেন।

আরো জানা গেছে, ৫ আগস্টের পর আরো কিছু ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির সাবেক নেতা গিয়াসউদ্দীনের ছেলেরা নিয়ন্ত্রণে নেন। তবে জাতীয় সংসদ নির্বাচনে গিয়াসউদ্দিন পরাজিত হলে ওইসব ব্যবসাগুলো তার ছেলেরা ছেড়ে চলে যান। এখন ওই প্রতিষ্ঠানগুলোর বেশকটি রয়েছে সাগরের দখলে। সাগর একাই ১৭টি ফ্যাক্টরীর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। সে বিএনপির নেতাকর্মীদের ব্যবসা করার সুযোগ দিতে নারাজ। প্রতি মাসে এই মাফিয়া আদমজী ইপিজেডের ১৭টি ফ্যাক্টরীর ঝুট ব্যবসা থেকে প্রায় ২ কোটি টাকা ইনকাম করছেন।

৫ আগস্টের পর ২০২৫ সালের ৬ মার্চ সিদ্ধিরগঞ্জে ঝুট সেক্টর দখলে নিতে শাহআলম মানিক ও রুহুল আমিনের গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটিয়েছে এই সাগর। এ ছাড়াও পরবর্তীতে একাধিকবার বিএনপির বহিষ্কৃত নেতা শামীম ঢালীর সঙ্গেও একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটিয়েছে সাগর। সিদ্ধিরগঞ্জের ফুটপাত ও ঝুট নিয়ন্ত্রকদের আরেক মাফিয়া এই সাগর। প্রকাশ্যে গুলিবর্ষণকারী সাগরের কর্মী সোহাগকে অস্ত্রসহ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি