1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার একটি ভাড়াটিয়া বাসার ছাদে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার তাকে কৌশলে সিঁড়ির পাশে নিয়ে যায়। পরে শিশুটি কান্নাকাটি করলে ঘটনাটি জানাজানি হয়।

পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে সোহেল সরকারকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, শিশুটিকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি