1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বারী ভূঁইয়াকে নিজেদের আয়না দেখার পরামর্শ দিলেন : এমপি আল আমিন - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

বারী ভূঁইয়াকে নিজেদের আয়না দেখার পরামর্শ দিলেন : এমপি আল আমিন

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার আনা ঝুট ব্যবসায় তদবির, বিএনপির বিরুদ্ধে মামলা এবং দ্বিচারিতার অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কথা স্পষ্ট। বিএনপির লোকজনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের স্বার্থে আঘাত লেগেছে। যেমন ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি, পরিবহন থেকে চাঁদাবাজি, বিসিকে ঝুট সন্ত্রাস, বারী ভূঁইয়ার নিজ এলাকায় তার ছত্রছায়ায় চাঁদাবাজি, ঝুট নিয়ে বিরোধী গোলাগুলি, বিএনপির লোকজনের দ্বারা আওয়ামী লীগ পুনর্বাসন করায় আমাদের নেতাকর্মীরা এসবের প্রতিবাদ জানিয়েছে। জবাবে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।”

মামলার বিষয়ে তিনি বলেন, “কিছুদিন আগে বারী ভূঁইয়ার ছত্রছায়ায় ৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন চাঁদাবাজি করছিল। ছাত্রশক্তির ছেলেরা এর বাধা দেওয়ায় তাদের মারধর করা হয়েছে। সেই ঘটনায় মামলা দায়ের করায় বারী ভূঁইয়ার আঁতে ঘা লেগেছে। এজন্য সে মিথ্যাচার করছে। আমরা প্রকাশ্যেই বলে আসছি আমাদের কোনো নেতাকর্মীর সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজির সম্পৃক্ততা নেই। কোনো ধরনের ঝুট সন্ত্রাস বা ব্যবসায়ীদের কাছ থেকে জোর জবরদস্তিমূলক আচরণের নজির আমাদের নেতাকর্মীদের নেই। যদি কারও বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে এবং প্রমাণ থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদিও আজ পর্যন্ত সেই প্রমাণ কেউ দিতে পারেনি।”

তদবির প্রসঙ্গে তিনি বলেন, “আমার দ্বারা কারও কাছে তদবিরের তো প্রশ্নই আসে না। তারা নিজেরাই এই কাজ করে, তারা নিজেরা ঝুট সন্ত্রাস করে, নিজেরা গোলাগুলি করে, ব্যবসায়ীদের হুমকি-ধমকি দিয়ে চাঁদাবাজি করে, ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদাবাজি করে। এনসিপির নেতাকর্মীরা এর প্রতিবাদ জানানোর কারণে তাদের এখন গায়ে লাগছে। তারা ঠিকভাবে অপকর্ম করতে পারছে না দেখে পাগলের মতো আবোল-তাবোল বলা শুরু করেছে। এই ধরনের কথার প্রতিউত্তর আর কী দেব?”

এনসিপির দিকে অভিযোগ তোলার আগে নিজেদেরকে আয়নায় দেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আমাদের অবস্থান স্পষ্ট, কোনো ধরনের অন্যায় বা এই ধরনের কাজের সঙ্গে আমার ও আমার নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই। উনি পারলে স্পেসিফিকভাবে বলুন কোথায় এনসিপির পরিচয়ে তদবির হয়েছে? যদিও উনাদের কর্মকাণ্ডের বিষয়ে নতুন করে প্রমাণের প্রয়োজন পড়ে না। তাদের লোকজন বিসিকে প্রভাব বিস্তার করছে, নিজেদের মধ্যে গোলাগুলি করছে। এসব ঘটনা প্রতিনিয়ত পত্র-পত্রিকায় আসছে। এসব কাল্পনিক অভিযোগ করার আগে তাদের উচিত আয়নায় নিজেদের দেখা।’”

উল্লেখ্য, এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া অভিযোগ করেন, ঝুট সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেও এমপি নিজেই গার্মেন্টস মালিকদের ঝুট ব্যবসার জন্য তদবির করেন এবং ফতুল্লা থানার ওসিকে দিয়ে বিএনপির বিরুদ্ধে মামলা করাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি