1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সোনারগাঁয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে গত ৬ জুন দিবাগত রাত ২টা ৫০ মিনিটে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে কাঁচপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে উত্তর সেনপাড়া এলাকার মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো. মানিক (৩৬)কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি সবুজ রঙের পলিথিন থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি