1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

বসতবাড়ি-খালি জমি অপরিচ্ছন্ন রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ডিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না, মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন; তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। পরে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করবো। যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না এবং মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে ডেঙ্গু বিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি