1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে ফল উৎসবে যোগ দিয়ে তিনি এ মন্তব্যে করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিলো আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। দেওয়া পর এই সরকার পল্টি মেরেছে।

জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে পাটওয়ারী বলেন, যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে, আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গা তাদের লাল কার্ড ধরিয়ে দেবেন।

এর আগে গত ৩ জুন দিনগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি লাভ করে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসায় ফিরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তার আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একের পর এক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা মেয়র পদে জয় লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি