1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কয়েকদিনের টানা প্রচণ্ড তাপদাহ ও অসহনীয় গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে নারায়ণগঞ্জ। শুক্রবার (৫ জুন) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এরপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হলে শহরজুড়ে নেমে আসে প্রশান্তির আবহ।
সকালের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় স্বস্তি ফিরে পায় সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী মানুষ, পথচারী, রিকশাচালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা দীর্ঘদিনের গরমের কষ্ট থেকে কিছুটা মুক্তি অনুভব করেন। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়ক ও এলাকায় গরমের তীব্রতা কমে যায় এবং পরিবেশে ফিরে আসে সতেজতা।
শহরের চাষাঢ়া, দেওভোগ, খানপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে শিশু-কিশোরদের উচ্ছ্বাসও লক্ষ্য করা গেছে। অনেকেই ঘর থেকে বের হয়ে বৃষ্টির আনন্দ উপভোগ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। শুক্রবার সকালের এই বৃষ্টি তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তবে বৃষ্টির স্থায়িত্ব নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এতে তাপদাহের পরিস্থিতি আরও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি