1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙে মালামাল চুরি - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবে তালা ভেঙে মালামাল চুরি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব কার্যালয়ের তালা ভেঙ্গে দুর্র্ধষ চুরি হয়েছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে শহরের ডাকবাংলা ভবনের উত্তর দিকে ইসদাইর সড়কের পাশে দ্বিতীয় তলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে, খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের অফিস সহকারি শিবু জানান, ঈদের ছুটি থাকায় কার্যালয়ে আসা হয়নি। সে সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্রের সদস্যরা কোনো একসময় ভবনটির মূল লোহার গেট ও কার্যালয়ের দরজায় থাকা তালা ভেঙ্গে প্রবেশ করেছিল। রবিবার সকালে কার্যালয়ে প্রবেশ করতে গেলে সবকিছু খোলা এবং তালাগুলো মেঝেতে পড়ে থাকতে দেখতে পাই। এ সময় টেবিলের ড্রয়ার খোলা এবং অফিসে থাকা সব মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখি। এরপর সংগঠনের নেতাদের জানানো হয়।

কার্যালয় থেকে ২টি লেপটপ, ২টি ক্যামেরা, ১টি মাইক্রোফোন ও স্পিকার বক্স চুরি হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এদিকে, এ ঘটনা দেখতে পেয়ে সিটি প্রেসক্লাব কর্মকর্তারা পুলিশকে খবর দিলে ফতুল্লা থানার ওসি মাহবুবসহ এস আই মনিরুল ইসলাম ক্লাবের কার্যালয় পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, “এই চোর চক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি