1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জাতীয় পরিচ্ছন্ন দিবস’ ঘোষণার দাবিতে বিডি ক্লিনের মানববন্ধন - Ajker Deshkantho
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

জাতীয় পরিচ্ছন্ন দিবস’ ঘোষণার দাবিতে বিডি ক্লিনের মানববন্ধন

সোনারগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ৩ জুনকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা করার জোর দাবি জানিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৩রা জুন) সকালে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) এর প্রধান ফটক এবং মেঘনা শিল্পনগরীর নিউটাউন টোলপ্লাজা এলাকায় অভিনব দাবি-সম্বলিত ফেস্টুন নিয়ে পৃথক ভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা। এসময় তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং একটি সামাজিক আন্দোলন। ৩ জুনকে জাতীয় পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণা করা হলে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক আনোয়ার হোসেন, সাবেক সফল সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ, সহ-সমন্বয়ক, আব্দুল্লাহ রায়হানসহ অন্যান্যরা।

মানববন্ধনে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি