1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ জেলা পরিষদের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বহুমাত্রিক কর্মসূচি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামি গ্রেফতার আড়াইহাজারে ডাকাত সর্দার কাশেম গ্রেপ্তার ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন তীব্র গরমে হাঁসফাঁস: আয় কমেছে দিনমজুর-রিকশাচালকদের চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুঘল আমলের ঐতিহাসিক স্থাপত্যকীর্তি ‘পানাম সেতু’র চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

বুধবার (৩ জুন) কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রাচীন এই সেতুটির সংস্কার কাজ দ্বিতীয় দফায় পরিদর্শন করেন। এর আগে, ঐতিহাসিক এই সেতুটি সংস্কার ও সংরক্ষণের দাবিতে কমিটি মানববন্ধন কর্মসূচী পালনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিল।

সংস্কার কাজ পরিদর্শনকালে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, “সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা প্রত্নসম্পদ দ্রুত সংরক্ষণ ও সংস্কার করা জরুরি। পাশাপাশি এগুলো নিয়ে গবেষণা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। দেরিতে হলেও এই সেতুর সংস্কার কাজ শুরু করায় সরকারকে ধন্যবাদ জানাই। একই সাথে যারা দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের প্রত্নসম্পদ সংরক্ষণে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তবে সংস্কার কাজের প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিদর্শনকারী দলটি। তারা জানান, মুঘল আমলের এই স্থাপত্যকীর্তির সংস্কার কাজে বেশ কিছু ত্রুটি লক্ষ করা গেছে। বিশেষ করে, সেতুর পিলারের নিচে কোনো ধরনের সংস্কার কাজ করা হচ্ছে না, যা সেতুটির স্থায়িত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া প্রত্নতাত্ত্বিক নীতি মেনে যে প্রক্রিয়ায় সেতুটি সংস্কার করার কথা ছিল, তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

পরিদর্শন দলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, ‘সোনারগাঁও পরিক্রমা’র সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি