1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ফারুক মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের একটি গরুর খামারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিশুটির পরিবারের।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত মো. ফারুক মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত মো. ফারুক মোল্লা পটুয়াখালীর গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, রাতে বোনের বাসা থেকে নিজের বাসায় ফেরার পথে প্রতিবেশী ফারুক মোল্লা শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে হাজী ফোরকান আহমেদের গরুর খামারের একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা তাকে উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ফারুক মোল্লাকে গণপিটুনি দেয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি মিমাংসা ও ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “ভুক্তভোগী শিশুর মা থানায় নির্যাতনের চেষ্টার অভিযোগে একটি অভিযোগ দিয়েছেন। আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তিনি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি