নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার উত্তর আউলাবন এলাকায় স্বর্না (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বরপাশা গ্রামের বাসিন্দা স্বর্না পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের উত্তর আউলাবন এলাকার আসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সোমবার সকালে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
নিহতের মা হাসি বেগম জানান, সকাল ১১টার দিকে মেয়ের কক্ষে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত দড়ি কেটে নিচে নামানো হয়। পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এস আই শাহ আলম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ওসি এমদাদুল হক জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার সকল দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।