1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফুল, সম্পাদক শামীম - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফুল, সম্পাদক শামীম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সাংবাদিকদের সংগঠন ‘বন্দর উপজেলা প্রেসক্লাব’-এর ২০২৬-২০২৮ মেয়াদের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য গঠিত এডহক কমিটির আহ্বায়ক জি কে রাসেল, সদস্য সচিব শরীফ হাসান চিশতী ও সদস্য সোহেল ইসলামের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ১১ মে পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। পরে সাংগঠনিক ও নির্বাচনী প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি মো. শরীফুল ইসলাম, সহ-সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, যুগ্ম সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহাব্বু হোসেন ডালিম, অর্থ সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, প্রচার সম্পাদক সোহেল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম রিমন, কার্যকরী সদস্য শরীফ হাসান চিশতী, সুরুজ হক ও ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মো. শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম ইসলাম এডহক কমিটিসহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আগামী দুই বছর বন্দরের সংবাদকর্মীদের ঐক্য, মর্যাদা রক্ষা ও জনকল্যাণমূলক সাংবাদিকতা প্রসারে এ কমিটি কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি