1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

উত্তর চীনের একটি কয়লা খনিতে আকস্মিক গ্যাস বিস্ফোরণে ৯০ জন নিহত হয়েছেন। এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি বিপর্যয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উদ্ধার তৎপরতা এখনো চলছে।
হতাহতের সংখ্যা এখনো গণনা করা হচ্ছে। শানসি প্রদেশের ওই খনিতে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন।

খনি এলাকার কিনইউয়ান কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সিএনএন-কে জানিয়েছে, ৪০০ থেকে ৫০০ জনের একটি দল মাটির নিচে উদ্ধার কাজ চালাচ্ছে।

এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চ্যাংঝি শহরের লিউশেনইউ কয়লা খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা সীমা অতিক্রম করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টা সত্ত্বেও কয়লা চীনের শক্তির একটি প্রধান উৎস। শানসি হলো সর্বোচ্চ উৎপাদনকারী একটি প্রদেশ। এখান থেকে চীনের মোট কয়লার এক-চতুর্থাংশের বেশি সরবরাহ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি